ইয়াবাসহ নৌকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াসংলগ্ন নাফ নদীতে গতকাল মঙ্গলবার বেলা একটায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৬৩ লাখ টাকার ১৯ হাজার ৪২৬টি ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করেছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. দেওয়ান রফিকুল আওয়াল এর সত্যতা নিশ্চিত করেন।