ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থানার পুলিশ শনিবার রাতে এক হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল ও মো. হারুনের নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মো. জামালের বাড়িতে অভিযান চালায়। এ সময় এক হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের পাসপোর্টধারী দুই নাগরিককে আটক করে পুলিশ। তবে বাড়ির মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা হলেন মংডু টাউনশিপের ফয়েজিপাড়ার দিন মোহাম্মদের ছেলে হোসেন মোবারক (২২) ও একই এলাকার মো. ইসলামের ছেলে নূর কামাল (২৫)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গতকাল রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠিয়েছে।