ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ ৫০ পিস ইয়াবাসহ নজরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম উপজেলার কলাবাধা গ্রামের নুরুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল দীর্ঘদিন ধরে উপজেলার পূর্ব মৌচাক এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নজরুল ওই এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করে।এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।