ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মনির হোসেন ওরফে ডিশ মনিরকে (৩৮) গ্রেপ্তার করেছেন। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, ডিবির একটি দল সোমবার দিবাগত রাত তিনটায় সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা বড়িসহ মনিরকে গ্রেপ্তার করে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল, বন্দর ও সোনারগাঁ থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০-১২টি মামলা রয়েছে।