ইয়ার্ড মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ম্যাক করপোরেশন নামের শিপইয়ার্ডে পুরোনো জাহাজে বিস্ফোরণের ঘটনায় ওই ইয়ার্ডের মালিক ও জাহাজটির আমদানিকারক মাস্টার আবুল কাশেমসহ ১৩ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর গতকাল ওই ইয়ার্ডের পরিবেশ ছাড়পত্রও বাতিল করেছে।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আশ্রাব বাদী হয়ে মামলাটি (নম্বর-২৬) করেন। মামলায় অন্য যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ইয়ার্ডের ব্যবস্থাপক জয়নাল আবেদীন, শিফট ইনচার্জ মো. তোফাজ্জল, দুই ফোরম্যান মো. মোতালেব ও মো. ইউসুফ, দুই কাটিং তত্ত্বাবধায়ক মো. মাসুদ ও রমজান আলী।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম ওই মামলা দায়ের এবং ওই ইয়ার্ডের ছাড়পত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।মাস্টার আবুল কাশেম বলেন, ‘মামলা কিংবা পরিবেশ ছাড়পত্র বাতিলের কোনো বিষয় আমার জানা নেই।’ মঙ্গলবার ম্যাক করপোরেশনে এমটি প্রণাম নামের অয়েল ট্যাংকারে বিস্ফোরণে চারজন শ্রমিকের মৃত্যু হয়।