প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের ইয়াসমিন হেনার (৪৭) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক বলেছেন, ইয়াসমিনকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি সংযোজন করতে হবে। এ জন্য অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা তাঁর স্বল্প বেতনভোগী স্বামী ও পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় ইয়াসমিনের পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুল লতিফ, ব্যাংক হিসাব নম্বর-৩৩৪৩১, ইসলামী ব্যাংক, খুলনা শাখা। যোগাযোগ: ০১৭৩১-২৬৭৫৬০। বিজ্ঞপ্তি।