ইয়াসমিনের স্বজনের খোঁজ এখনো মেলেনি
স্মৃতি ফিরে পাওয়া ইয়াসমিন আক্তার ওরফে শান্তার স্বজনের খোঁজ এখনো মেলেনি।গত বুধবার প্রথম আলোয় ‘স্মৃতি ফিরে পেয়ে বাড়ি যেতে চায় ইয়াসমিন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর অনেকে নিজ উদ্যোগে ইয়াসমিনের স্বজনদের সন্ধানের উদ্যোগ নিয়েছেন।গত বুধবার প্রথম আলোর অনলাইনে প্রতিবেদনটিতে ৮৬টি মন্তব্য করেছেন পাঠকেরা। এসব মন্তব্যে সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সাহেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।প্রতিবেদন প্রকাশের পর সাহেদও প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কোনো খবর আছে কি না জানতে চাইছেন। সাহেদ বলেন, ‘ইয়াসমিন ঢাকার মাতবর বাজার ও চাঁদপুর যাবে বলে বায়না ধরেছে। মাতবর বাজারে ঈশা খাঁ মসজিদ রয়েছে বলে সে আমাকে জানিয়েছে।’উল্লেখ্য, ২০০৬ সালে রাজধানীর মোহাম্মদপুর থেকে নৌ-দুর্ঘটনায় বাবা-মাহারা শিশু ইয়াসমিনকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান চট্টগ্রামের মো. সাহেদ নামের এক ব্যক্তি। ওই সময় মেয়েটি তার নাম ছাড়া কিছু বলতে পারত না। সম্প্রতি ইয়াসমিন তার বাবা-মা ও নিজ জেলার নাম বলতে পারছে।