প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসিন। বয়স ১৫। ব্লাড ক্যানসারে আক্রান্ত। অর্থের অভাবে চিকি ৎ সা বন্ধ। আগে জমিজমা বিক্রি করে তিন মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকি ৎ সা করেছিল। চিকি ৎ সক বলেছেন, সুস্থ হতে হলে প্রায় ১০ লাখ টাকা লাগবে। প্রতিদিন রক্ত পরিবর্তন ও দুই হাজার ৬০০ টাকার ইঞ্জেকশন, ওষুধ অবশ্যই লাগবে। কিন্তু বাবা ছিদ্দিক মোড়লের হাতে অর্থ নেই। বাগেরহাট জেলার টাউন নওয়াপাড়া আল হেরা আলিম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ইয়াসিন এখন বিনা চিকি ৎ সায় বাড়িতে পড়ে রয়েছে। ইয়াসিনের বাবা ছিদ্দিক মোড়ল সমাজের হূদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের সহযোগিতা প্রার্থনা করছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ছিদ্দিক মোড়ল, হিসাব নম্বর ১৩৯৩, বাংলাদেশ কৃষি ব্যাংক, টাউন নওয়াপাড়া শাখা, ফকিরহাট, বাগেরহাট। মুঠোফোন: ০১৭১৫-৯৩৫৪১৭। বিজ্ঞপ্তি।