‘ইয়াসির আজমানের সঙ্গে আগামীর বাংলাদেশ’-এ সুবীর নকরেক
‘আগামীর বাংলাদেশ’-এর নিয়মিত দর্শক-পাঠকেরা এবার দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করলেন। ইয়াসির আজমান শুনেছেন প্রত্যন্ত মধুপুর গ্রামে বসে বিশ্বমঞ্চে পৌঁছে যাওয়া এক তরুণের গল্প। তাঁর নাম সুবীর নকরেক। গারো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই তরুণের কাজ তথ্যপ্রযুক্তিভিত্তিক। আউটসোর্সিং ঘিরে।
সফল ফ্রিল্যান্সার হিসেবে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল থেকে তিনি দেশ-বিদেশের অসংখ্য গ্রাহকের কাজ করে যাচ্ছেন। সুবীর নিজে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে সফল হয়েছেন। আশপাশের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এখন পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণদের ফ্রিল্যান্সিংয়ের নানা কাজ শিখিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠা করেছেন ‘নকরেক আইটি ইনস্টিটিউট’। সেই প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার তরুণ প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে গারো তরুণের সংখ্যাই এক হাজার। এভাবে সুবীর নিজের এবং আরও প্রায় ২০টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের উপযোগী ও দক্ষ করে তুলেছেন।
অনুষ্ঠানটি দেখা যাবে ইয়াসির আজমানের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।