ইয়ুথ ডেভেলপমেন্ট নেটওয়ার্কের বৃক্ষরোপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (বিওয়াইডিএন) উদ্যোগে মিরসরাইয়ের মায়ানী বড়ুয়াপাড়ায় ৫ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়ানী সুদর্শন বিহারের অধ্যক্ষ প্রিয়ানন্দ মহাথেরো, গৌতম বিহারের অধ্যক্ষ জিনালঙ্কার মহাথেরো, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তরজু বড়ুয়া, প্রাক্তন ইউপি সদস্য সুবোধ বড়ুয়া, আনন্দ প্রিয় বড়ুয়া, পদুয়া জামে মসজিদের ইমাম হাফেজ কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মো. জহিরুল ইসলাম। বক্তব্য দেন মাহফুজ আলম, রবিউল হোসেন, আলী হায়দার, জালাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।