প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এইম হাই-থিঙ্ক হাই’ প্রতিপাদ্য সামনে নিয়ে আজ শনিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দিনব্যাপী ক্যারিয়ার ফর ইয়ুথ–বিষয়ক ‘ইয়ুথ সামিট’ অনুষ্ঠিত হবে। ক্যারিয়ার ফর ডেভেলপিং ম্যানেজমেন্ট এক্সিলেন্সের (সিডিএমই) আয়োজনে অনুষ্ঠানের সহযোগী হিসেবে থাকছে কুয়েট, এসুরেন্স ডেভেলপমেন্ট এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সেলস মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সাম সওকত হোসেন এবং অতিথি বক্তা থাকবেন কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর।