প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসো স্বপ্ন দেখি’ স্লোগান সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যারিয়ার ফর ইয়ুথবিষয়ক ‘ইয়ুথ সামিট ৩’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান। অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, লক্ষ্যে অবিচল ও আপসহীন হতে হবে। নিজেকে প্রকাশ করতে হবে এবং সবকিছু থেকে অর্জন করা শিখতে হবে। জীবনে সফল হতে হলে বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। খুলনা প্রতিনিধি