ইয়েস সদস্যদের সচেতনতামূলক প্রচারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ির সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)-এর সদস্যরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক স্থাপন করে স্বেচ্ছাশ্রমে তথ্য সেবা দিয়েছে।পাশাপাশি ইয়েস সদস্যরা হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে অবস্থানরত রোগীদের হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্ন থাকা ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হওয়ার জন্য সচেতনতামূলক প্রচার চালায়।