প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক অনলাইনভিত্তিক ই-গ্রন্থাগারের যাত্রা শুরু হয়েছে। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) দুর্যোগবিষয়ক ধরনের তথ্য, গবেষণা, নীতিমালা ও আইনের সমাবেশ ঘটিয়েছে ই-গ্রন্থাগারে। গতকাল বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগবিষয়ক এই বিশেষায়িত ওয়েবসাইটটির উদ্বোধন করেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এমন যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান ওই ই-গ্রন্থাগারের সদস্য হতে পারবেন। বিজ্ঞপ্তি|