ঈগলু-রূপসী বাংলা আইসক্রিম উৎসব ১৩ জুন থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ জুন থেকে শুরু হচ্ছে ‘ঈগলু-রূপসী বাংলা আইসক্রিম উৎসব’, চলবে ২১ জুন পর্যন্ত। বরাবরের মতো এবারও নানা স্বাদের আইসক্রিম থাকবে উৎসবে।
গতকাল মঙ্গলবার হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে। পাঁচ শ টাকার বিনিময়ে উৎসবে মজাদার আইসক্রিমের স্বাদ নেওয়া যাবে।
অনুষ্ঠানে রূপসী বাংলার মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড, আবাসিক ব্যবস্থাপক মাহফুজুর রহমান, বিপণন ও যোগাযোগ ব্যবস্থাপক শহীদুস সাদিক, সহকারী যোগাযোগ ব্যবস্থাপক জিয়া মহিউদ্দিন, ঈগলু আইসক্রিমের বিপণনপ্রধান এস এম মোতাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।