ঈদ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে পুলিশ পরিবারের নারী সদস্যদের সংগঠন পুনাক-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য ঈদ আনন্দ অনুষ্ঠান হয়েছে। গত সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী ঈদ আনন্দ অনুষ্ঠানে আয়োজনের মধ্যে ছিল শিশু-কিশোরদের নিয়ে মজার মজার খেলা, বড় পর্দায় কার্টুন ছবি দেখা। এ সময় সুবিধাবঞ্চিত ৫৫ জন শিশু-কিশোরের হাতে পুনাকের পক্ষ থেকে নতুন পোশাক, খাবারসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাকের নোয়াখালীর সভানেত্রী নাসরিন লায়লা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, পুনাকের সহসভাপতি সাদিয়া রহমান, সহসাধারণ সম্পাদক কৃষ্ণা চাকমা, সাংবাদিক আবু নাছের।