ঈদ আনন্দ যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে ঈদ। টানা কয়েক দিনের ছুটি। তাই এখন ঘরমুখী মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন থেকে বাড়ির পথে ছুটতে শুরু করেছেন তাঁরা। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় ঘরমুখী এসব মানুষ ব্যাগ গুছিয়ে হাজির হয়েছেন টার্মিনালে। স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা শহর থেকে কিছুদিনের জন্য পরিবারসহ চলে যাচ্ছেন অনেকেই।
উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। যাত্রাপথের কিছু ঝক্কি-ঝামেলা, ভোগান্তি থাকলেও স্বজনদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে পারার আনন্দটাই তাঁদের কাছে আসল। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে এই ঘরে ফেরা মানুষগুলোর চোখে-মুখে বাড়ি ফেরার আনন্দ।

ছবি: আশরাফুল আলম।
ছবি: আশরাফুল আলম।

আর কিছুক্ষণ পরই বাসে করে যে যার গন্তব্যে চলে যাবেন। গাবতলী বাস টার্মিনালে তাই বাসের অপেক্ষায়।

ছবি: আশরাফুল আলম।
ছবি: আশরাফুল আলম।

এই তো চলতে শুরু করেছে বাস। আনন্দ যাত্রা শুরু।

ছবি: আশরাফুল আলম।
ছবি: আশরাফুল আলম।

ঈদ যাত্রায় সঙ্গী হয়েছে পোষা বিড়ালটিও। গাবতলী থেকে তোলা।

ছবি: আশরাফুল আলম।
ছবি: আশরাফুল আলম।

রাজধানীর গাবতলী থেকে বাসে উঠছেন ঈদের ঘরমুখী মানুষ। ছবিটি আজ শুক্রবার তোলা।

ছবি: সাহাদাত পারভেজ।
ছবি: সাহাদাত পারভেজ।

ঈদ উপলক্ষে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। তাঁদের চোখে-মুখে উচ্ছ্বাস। ছবিটি আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা।

ছবি: সাহাদাত পারভেজ।
ছবি: সাহাদাত পারভেজ।

ঈদে বাড়ি যাওয়ার খুশি শিশুর চোখে-মুখেও। ছবিটি আজ শুক্রবার কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। 

ছবি: সাহাদাত পারভেজ।
ছবি: সাহাদাত পারভেজ।

কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী যাত্রীদের ভিড়। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা।

ছবি: ফোকাস বাংলা।
ছবি: ফোকাস বাংলা।

ট্রেনের ছাদেও মানুষ। বিমানবন্দর রেলস্টেশন থেকে তোলা।

ছবি: ফোকাস বাংলা।
ছবি: ফোকাস বাংলা।

দুই হাতে দুই ব্যাগ নিয়ে বাড়ির পথে ছুটে চলা। বিমানবন্দর রেলস্টেশন থেকে তোলা।

ছবি: ফোকাস বাংলা।
ছবি: ফোকাস বাংলা।

আপনজনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। বিমানবন্দর রেলস্টেশন থেকে তোলা।