ঈদ উপলক্ষে ঢাকা পার্বতীপুর পথে বিশেষ ট্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে ঢাকা-পার্বতীপুর পথে বিশেষ ট্রেন চলাচল করবে। একই সঙ্গে আন্তনগর ট্রেন নীলসাগর, দ্রুতযান ও একতা এক্সপ্রেস যথারীতি নির্ধারিত সময়ে চলাচল করবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।পার্বতীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবদুল করিম জানান, ঈদ বিশেষ ট্রেন নামে একটি আন্তনগর ট্রেন পার্বতীপুর রেলস্টেশন থেকে শুক্রবার সকাল ছয়টায় ছাড়বে এবং ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে বিকেল তিনটা ১৫ মিনিটে। সেখান থেকে ট্রেনটি বিকেল চারটা ২৫ মিনিটে পার্বতীপুরের উদ্দেশে ঢাকা ছাড়বে । ঈদের দিন বাদে আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল করবে।