ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
দূরপাল্লার পথে চলাচলকারী বাসের ঈদের সময় যাত্রার অগ্রিম টিকিট বিক্রি গতকাল বুধবার শুরু হয়েছে। তিনটি আন্তজেলা বাস টার্মিনাল এবং বাস কোম্পানিগুলোর কাউন্টারে এই টিকিট বিক্রি হচ্ছে। কিছু কোম্পানি ২২ অক্টোবর পর্যন্ত এবং কিছু কোম্পানি ঈদের পর ৩০ অক্টোবর পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি করেছে।প্রথম দিন অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম হানিফ, শ্যামলী, সোহাগ, গ্রীনলাইন, ঈগলসহ নামীদামি কোম্পানিগুলোতেই সীমাবদ্ধ ছিল। গাবতলী বাস টার্মিনাল, কলাবাগান, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর, ফকিরেরপুল, কমলাপুর ও মালিবাগে এসব কোম্পানির কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। কয়েকজন বাস মালিক জানান, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে চলাচলকারী আন্তজেলা বাসগুলোর অগ্রিম টিকিট দেওয়া হয় না। যাত্রার আগে এসব বাসের টিকিট কাটতে হয়।ঈগল পরিবহনের কল্যাণপুর কাউন্টারের কর্মী মনজিত বিশ্বাস বলেন, তাঁরা ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনের যাত্রার টিকিট বিক্রি করছেন। ঈদের আগের এক সপ্তাহের টিকিট কবে বিক্রি হবে, তা ঠিক হয়নি। শ্যামলী পরিবহনের আরামবাগ কাউন্টারের কামরুল ইসলাম বলেন, তাঁদের বাসের টিকিট অনলাইনে বিক্রি করা হয়। সে জন্য ঈদ ছাড়াও যেকোনো সময় অগ্রিম টিকিট কাটা যায়। ট্রেনের অগ্রিম টিকিট ১৩ অক্টোবর থেকে: ঈদ উপলক্ষে বিভিন্ন আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৩ অক্টোবর থেকে। প্রথম দিন বিক্রি হবে ২২ অক্টোবর যাত্রার টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২৩ থেকে ২৬ অক্টোবর যাত্রার টিকিট বিক্রি করা হবে।এবারও ঈদ উপলক্ষে রেলওয়ে সাতটি বিশেষ ট্রেন চালু করবে। এর মধ্যে পাঁচটি ট্রেন চলবে ঈদের তিন দিন আগে থেকে। এগুলো চলবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর, ঢাকা-দেওয়ানগঞ্জঘা।ে বাকি দুটি ট্রেন ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ পর্যন্ত যাবে।