ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল শুরু হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে গতকাল সোমবার থেকে অতিরিক্ত লঞ্চ চলতে শুরু করেছে। তবে গতকাল প্রথম দিনে যাত্রীদের তেমন চাপ লক্ষ করা যায়নি।নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক মোহাম্মদ আলী জানান, সদরঘাট থেকে প্রতিদিন গড়ে ৪০-৪৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের ৩৯টি রুটের উদ্দেশে ছেড়ে যায়। তবে ঈদ উপলক্ষে গতকাল থেকে নিয়মিত লঞ্চ ছাড়াও অতিরিক্ত প্রায় অর্ধশত লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের চাপের ওপর নির্ভর করে লঞ্চ চলাচল করবে।