ঈদ উপলক্ষে যশোরের ‘মনিহার’ চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় বন্ধ হওয়া যশোরের ঐতিহ্যবাহী মনিহার প্রেক্ষাগৃহ আসন্ন ঈদ উপলক্ষে চালু করা হচ্ছে। প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক মাকসুদ হাসান গত রোববার দুপুরে প্রথম আলোকে এ কথা জানান। কবে চালু হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাতে পারেননি।১৫ জুলাই মনিহার প্রেক্ষাগৃহের দুজন কর্মকর্তাকে লাঞ্ছিত করে এর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় প্রেক্ষাগৃহের এমডি জিয়াউল ইসলাম যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ঘটনার প্রতিবাদে ২০ জুলাই থেকে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ ঘোষণা করা হয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওহেদুজ্জামান বলেন, ঘটনার তদন্তের অনুমতির জন্য জিডির কপি আমলি আদালত ‘ক’ অঞ্চলে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশের পর চূড়ান্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এ হামলার প্রতিবাদসহ অন্যান্য কারণে প্রেক্ষাগৃহটি ২০ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হয়।