প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারও ১০২ জন দৃষ্টিহীন কোরআনে হাফেজকে ঈদ উপহার দিয়েছে কুমিল্লার মমতাজ-নাহার ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে প্রত্যেক হাফেজকে পাঞ্জাবি, পায়জামা, রুমাল, টুপি, জায়নামাজ ও নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। গত বছর ৭৪ জন ও এর আগের বছর ৪০ জন হাফেজকে একই ধরনের উপহার দেওয়া হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা বদরুল হুদা জেনুর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদরের ইউএনও মোহাম্মদ সামসুজ্জামান, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান, জেলা ইমাম সমিতির সভাপতি এহসানুল করিম ও ফাউন্ডেশনের পরিচালক শফিউজ্জামান সিপন প্রমুখ।