ঈদ জামাতে হামলার হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আসন্ন ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাসী হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল বুধবার বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদে যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও প্রতিরোধ করতে আমাদের নিরাপত্তা বাহিনী সব জায়গায় সক্রিয় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি আসেনি। হুমকি আসবে বলে আমরা মনেও করছি না। তবে আমরা বসে নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে।’