প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীর এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল থেকে স্কুলমাঠে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ২০০ প্রাক্তন ছাত্রছাত্রী সপরিবারে এতে অংশ নেন। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি