প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ১১টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নুরুল কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিন, চকরিয়া সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মো. তারেকুল ইসলাম পিএসসি, কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. আজাদ মিয়া, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, কোরক বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আখের প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঈদ পুনর্মিলনী উদ্যাপন কমিটির সদস্যসচিব আবু হাসান।