ঈদ পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান রনি। সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরোজ, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দা সাবরিনা শারমিন প্রমুখ।