ঈদ পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম তারকনাথ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১৯৭৭ সালের মাধ্যমিক (এসএসসি) ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পাটগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। নীলফামারী জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক শংকর কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ১৯৭৭ ব্যাচের ছাত্র গুচ্ছগ্রাম প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মাহবুব আলম, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সাইফুল আলম প্রমুখ।