ঈদ পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বুধবার বিকেলে কুমিল্লার কসবা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এসব অনুষ্ঠান হয়। সংগঠনের সভাপতি সাব্বির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তাজুল ইসলাম, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওসার ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।