প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড়ে চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে পত্রিকায় কর্মরত সব সাংবাদিক ও পরিবারের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আয়াত উল্যাহ মজুমদার। পত্রিকার সম্পাদক রোটারিয়ান মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষিকা হেলেনা বেগম, দৈনিক চাঁদপুরকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদ কাজী শাহাদাত, কর্মসংস্থান ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আলী আক্কাছ মিজি প্রমুখ।