ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের কেওয়াটখালী ওয়াপদার মোড়ে অবস্থিত সপ্তর্ষি পাঠাগারের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পাঠাগারের শতাধিক সদস্য অংশ নেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পাঠাগারে অনুষ্ঠিত পুনর্মিলনী ও আলোচনা সভার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক। আরও উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দীন মোহাম্মদ। আলোচনা সভায় বক্তরা বই পড়ার গুরুত্ব নিয়ে কথা বলেন। পরে ২০১৩ সালের নির্বাচিত সেরা পাঠক জামাল আহমেদকে প্রধান অতিথি বই উপহার দেন। আলোচনা শেষে উপস্থিত সদস্যরা নিজেদের মধ্যে কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন।