প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১৬-এর পোশাকের প্রাথমিক বাছাই গতকাল বুধবার শেষ হয়েছে। প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে দিনব্যাপী এই আয়োজনে বিচারকেরা ৩০০ পোশাকের মধ্য থেকে ৮০টি বাছাই করেন।
৪ জুন নগরের হল টোয়েন্টি ফোরে অনুষ্ঠেয় ফ্যাশন শোতে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। এবারের বিচারক ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, আইভি হাসান, এইচ এম ইলিয়াস, নুরে জান্নাত ও মোয়াজ্জেম হোসেন।
প্রথম আলোর আয়োজনে ঈদ ফ্যাশন প্রতিযোগিতার এবার ১৮তম আসর। চট্টগ্রামের ফ্যাশনজগতের সবচেয়ে বড় আয়োজন এটি।
অনুষ্ঠানের স্পনসর ডায়মন্ড ওয়ার্ল্ড ও কো-স্পনসর রিজেন্ট এয়ারওয়েজ। প্রচার-সহযোগী বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ও রূপসজ্জা সহযোগী পারসোনা।