ঈদ বস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সাংসদের উদ্যোগে উপজেলার গরিব ও দুস্থ নারীদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে শিকদারী সালেহা-ইমারত হিমাগার চত্বরে সাংসদ এনামুল হক এসব ঈদ বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংসদের স্ত্রী এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস তহুরা হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সভানেত্রী মরিয়ম বেগম, সম্পাদিকা কোহিনুর বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, সালেহা-ইমারত হিমাগারের ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে ঈদ বস্ত্র হিসেবে উপজেলার ১০ হাজার দুস্থ নারীর মধ্যে একটি করে শাড়ি বিতরণ করা হয়।