প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের (আরডিএ) উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় শহরের আজাদি ময়দানে তৃতীয় ঈদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর বিভিন্ন পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দল অংশ নেয়। বিতর্ক উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান। আরডিএর সভাপতি মেজবাহ উল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মহিলা ক্লাবের সভানেত্রী আফরোজা ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক।