ঈদ ভিসা ক্যাম্পে ৫০ থেকে ৬০ হাজার ভারতীয় ভিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, চলতি ঈদ ভিসা ক্যাম্পে বাংলাদেশের ৫০ থেকে ৬০ হাজার লোককে এক বছরের জন্য ভারতের মাল্টিপল ভিসা দেওয়া হচ্ছে। আজ সকালে বারিধারায় ভারতের নতুন চ্যান্সেরি ভবনে তিনি এ তথ্য জানান।
ভারতের হাইকমিশনার জানান, এখন যে ঈদ ভিসা ক্যাম্পটি চলছে, আগামী কয়েক মাসের মধ্যে এ ধরনের আরেকটি ভিসা ক্যাম্পের আয়োজন করা হবে। এটি ঢাকার বাইরে করার চিন্তাভাবনা আছে। ৪ জুন থেকে শুরু হয়ে এ ভিসা ক্যাম্প ১৬ জুন পর্যন্ত চলবে।
ভারতের ভিসা প্রার্থীরা ই-টোকেন বা পূর্বনির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ঈদ ভিসা ক্যাম্প থেকে ভিসা সংগ্রহ করতে পারছেন।
আরও পড়ুন... 
টুরিস্টদের জন্য ভারতের ‘ঈদ ভিসা ক্যাম্প’