ঈদ-রথযাত্রার নিরাপত্তায় স্বেচ্ছাসেবক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের জামাত ও রথযাত্রার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য জেলা ও উপজেলায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের নির্দেশ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ–সংক্রান্ত নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ কথা জানা গেছে।
গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর মুসলমানদের ঈদ ও হিন্দুদের রথরাত্র উৎসব নির্বিঘ্ন করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। স্বেচ্ছাসেবক দল পুলিশ ও সংশ্লিস্ট বাহিনীর চাহিদা অনুযায়ী সহায়তা করবে।
গত শুক্রবার গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় ১৭ জন বিদেশি ও ৩ জন বাংলাদেশি নিহত হন। এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।
আজ ​মঙ্গলবার চাঁদ দেখা গেলে কাল বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর রথযাত্রাও ওই একই দিনে অনুষ্ঠিত হবে।