ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ হালদার।

গতকাল সোমবার বিকেলে নগরের কাট্টলী এলাকায় সাবেক মেয়রের বাসভবনে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মনজুর আলমের ছেলে ও মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম। চট্টগ্রামের উন্নয়নে ভারত সরকারের ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখতে সোমনাথ হালদারকে অনুরোধ করেন মনজুর আলম।