ঈদ সামনে রেখে বাজারে কথিত শক্তিবর্ধক পানীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার গ্রামগুলোতে ক্ষতিকর ও যৌন উত্তেজক কোমল পানীয় দিয়ে সয়লাব হয়ে গেছে। ঈদ উৎসবে উঠতি তরুণদের টার্গেট করে বেশি লাভের আশায় দোকানিরা এসব পানীয় নিয়ে এসেছেন। খোঁজ নিয়ে দেখা গেছে, কিছু অখ্যাত কোম্পানির বোতলজাত এসব পানীয়র মোড়কে বিএসটিআইয়ের কোনো সিলও নেই। বিক্রেতারা জানান, উঠতি বয়সীদের চাহিদার কারণে তাঁরা এসব পানীয় রাখেন। খুবজীপুর বাজারের একজন দোকানি জানান, প্রতিটি পানীয় বিক্রি করে তাঁরা ২০ থেকে ৭০ টাকা পর্যন্ত লাভ করেন। চাঁচকৈড় বাজারের এক দোকানি জানান, রোজায় বিক্রি কিছুটা কম ছিল। তবে ঈদ সামনে রেখে শহর ও গ্রামাঞ্চলের দোকানগুলোতে মজুদ বেড়েছে।