প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা দলটির সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঞা প্রথম আলোকে বলেন, তাঁরা গতকাল দুপুরে বিএনপির চেয়ারপারসনের শুভেচ্ছা কার্ড আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। নিজস্ব প্রতিবেদক