ঈদকে ঘিরে চট্টগ্রামের নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহাকে চট্টগ্রাম নগরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চামড়া ছিনতাই ও পাচাররোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ ছাড়া নগরবাসীকে কোনো ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, নগরের প্রবেশপথ অক্সিজেন মোড়, সিটি গেট, কাপ্তাই রাস্তার মাথা ও নতুন ব্রিজ এলাকায় পুলিশের বিশেষ দল থাকবে। কোনো ধরনের গুজবে আতঙ্কিত না হতে নগরবাসীকে পরামর্শ দিয়েছেন তিনি।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, ঈদুল আজহাকে ঘিরে নগর ও জেলায় র‍্যাবের বিশেষ দল মাঠে থাকবে। পতেঙ্গা সমুদ্রসৈকতসহ পর্যটন স্পটগুলোতেও র‍্যাবের টহল থাকবে।