ঈদকে সামনে রেখে তদারকি সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে কোরবানির পশুকে ঘিরে হাটে ও পরিবহনের সময় যানবাহন আটকে চাঁদাবাজি বন্ধ করা, সড়ক-মহাসড়কে যানজট নিরসনসহ উদ্ভূত যেকোনো পরিস্থিতি নিরসনে তদারকি সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেলের প্রধান সমন্বয়কারী হলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।তদারকি সেলের অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) সাফাত আহমদ চৌধুরী, যুগ্ম সচিব (আন্তসীমান্ত) কমলকান্তি বৈদ্য, উপসচিব (পুলিশ-৩) দীপককান্তি পাল, উপসচিব (প্রশাসন-৩) এ কে এম মনোয়ার হোসেন, সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-২) শহীদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) সাঈদ মাহমুদ বেলাল হায়দার। তদারকি সেল পুলিশ সদর দপ্তরে গঠিত নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম তদারক করবে। এ ছাড়া পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্য এবং এ ব্যাপারে নেওয়া ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবকে জানাবে।