ঈদবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ‘আশার আলো’ নামের একটি সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে ওই বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন আশার আলো সংগঠনের সহসভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত প্রায় ২০০ শিশুর মধ্যে পোশাক বিতরণ করা হয়।