ঈদবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনাথ ও সুবিধাবঞ্চিত চার শতাধিক শিশুর মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। তেঁতুলিয়ার শিশু স্বর্গ নামে একটি সংগঠন গতকাল বিকেলে শিশুদের মধ্যে এসব পোশাক বিতরণ করে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে এসব পোশাক বিতরণ করেন। এ সময় শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ ও নাহিদা আকন্দ, তেঁতুলিয়া গণিত ক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। শিশু স্বর্গ পাঁচ বছর ধরে তেঁতুলিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করে আসছে।