প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় শিশুদের মধ্যে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে আগুয়ান-৭১ নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার নগরের দৌলতপুর রেললাইন ও নতুন রাস্তা রেললাইন বস্তির ২০০ মানুষের মধ্যে নতুন জামা, সেমাই, চিনি বিতরণ করা হয়। সংগঠনটি প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এ সংগঠনের সদস্যরা পরিবারের দেওয়া ঈদ খরচের টাকা থেকে সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করতে এ উদ্যোগ নেয়। এর পাশাপাশি সমাজের অনেক সাংস্কৃতিক সংগঠনও এ উদ্যোগে সহযোগিতা করে। সংগঠনটির সভাপতি আবদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।