ঈদযাত্রার খণ্ডচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে যাচ্ছে মানুষ। মূল স্রোতটি সড়ক ও রেলপথে। গতকাল ৬৯টি ট্রেন রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। সেগুলোর প্রতিটিতে ছিল উপচে পড়া ভিড়। যাঁরা টিকিট কেটেছেন, আর যাঁরা টিকিট পাননি—সবাই সেই স্রোতে শামিল। বিপুলসংখ্যক যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেখা যায়। অতিরিক্ত যাত্রীর চাপে ধীরগতিতে চলেছে ট্রেন। মহাসড়কগুলোর সব কটিতেই দিনভর যানজট ছিল। এমনকি চার লেনবিশিষ্ট সড়কগুলোতেও এর ব্যতিক্রম হয়নি। তবু কষ্ট সয়ে পরিবার-পরিজন নিয়ে মানুষ ছুটেছে গ্রামে। স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপনের আনন্দের কাছে সব কষ্ট তুচ্ছ হয়ে গেছে। যাত্রীদের মুখে লেগে ছিল খুশির আমেজ।
ছবিগুলো তুলেছেন দিলীপ ব্যানার্জি, সাহাদাত পারভেজ, সাজিদ হোসেন ও আবদুস সালাম

.
.

ভেতরে তিলধারণের জায়গা নেই। অগত্যা ট্রেনের ছাদেই ঠাঁই নিলেন অনেক যাত্রী। ঝুুঁকি নিয়ে এভাবে চলাচল ঈদের নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। গতকাল রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে

.
.

ভিড় ঠেলে লঞ্চে ওঠার ছবিটি গতকাল সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা

.
.

ট্রেন আসতেই ছাদে উঠতে মরিয়া যাত্রীরা। কাল বিমানবন্দর রেলস্টেশনে

.
.

নাড়ির টান। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষায় চোখেমুখে ক্লান্তি ভর করলেও ট্রেন আসতেই যেন সব কষ্ট শেষ। বিমানবন্দর রেলস্টেশনের দৃশ্য

.
.

এই আনন্দের সীমা নেই। অবশেষে ছুটছে ট্রেন। বিমানবন্দর স্টেশনের ছবি

.
.

দুই দিন পরই ঈদুল আজহা। এখনো বিভিন্ন জেলা থেকে রাজধানীর পশুর হাটগুলোতে আসছে কোরবানির পশু। ট্রলারে গরু আনার ছবিটি গতকাল পোস্তগোলা থেকে তোলা

.
.

ক্রেতাকে আকৃষ্ট করার কত না চেষ্টা!

.
.

ট্রেনের মতো বাসের ছাদেও একই দৃশ্য। মানুষ আর মানুষ। গাবতলী এলাকার দৃশ্য