প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতর উপলক্ষে ২৫০ জন অসহায় ও দরিদ্র ব্যক্তির মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনে ‘বাউনবাইরার কতা’ নামে এক ফেসবুক সংগঠনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ। সভায় বক্তারা ‘বাউনবাইরার কতা’ সংগঠনের উদ্যোগের প্রশংসা করে সমাজের সব বিত্তশালী মানুষদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।