প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ১৫০ প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষকেরা। কলেজের মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে এসব পণ্য বিতরণ করা হয়। বিতরণ করা পণ্যের মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, তেল, নারকেল প্রভৃতি। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপাধ্যক্ষ মাহমুদুল হাসান প্রমুখ।