ঈদসামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরে যৌনকর্মীদের মধ্যে সেমাই, চিনি ও সুজি বিতরণ করেছে শাপলা মহিলা সংস্থা। গতকাল বুধবার সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকার ১৮৩ জন যৌনকর্মীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। শাপলা মহিলা সংস্থার সমন্বয়কারী প্রশান্ত কুমার সাহা বলেন, প্রত্যেক যৌনকর্মীকে সাড়ে চার শ গ্রাম সেমাই, দুই কেজি চিনি ও আধা কেজি সুজি বিতরণ করা হয়। এ সময় ডিক্রিরচর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুজ্জামান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোসলেম প্রামাণিক উপস্থিত ছিলেন।