ঈদসামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কুমারপাড়া গ্রামে গতকাল রোববার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহায়তায় ও পল্লী সমাজের উদ্যোগে গরিব মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ব্র্যাকের তারাকান্দি কার্যালয় সূত্রে জানা যায়, আওনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের অর্ধশত গরিব নারীর মাঝে ঈদের সামগ্রী হিসেবে সেমাই, চিনি, সয়াবিন তেল ও সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান, ব্র্যাকের কর্মসূচি সংগঠক নাজমা বেগম প্রমুখ। নাজমা বেগম এ খবর নিশ্চিত করেছেন।