প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে থানা-পুলিশের আয়োজনে উপজেলার ৭৯ জন চৌকিদার ও দফাদারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রানীনগর থানা চত্বরে ওসি আবদুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আবদুল্লাহিল জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিঞা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।