ঈদসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪৫ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে ঈদসামগ্রী ও পোশাক বিতরণ করেছে সিলেটের ফ্রেন্ডস পাওয়ার ইউনাইটেড ক্লাব নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার বেলা তিনটায় কিনব্রিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী দেওয়া হয়। এতে উপস্থিত থেকে মানবাধিকারকর্মী মো. হেলাল উদ্দিন, মাওলানা জাকারিয়া আহমেদ, আবদুর রহমান, আইনজীবী মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কাজী শাহেদুল ইসলাম।